এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে: মির্জা ফখরুল
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা এক বছরে সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা। রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বার বার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।

বিএনপি মহাসচিব বলেন,

যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে– একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে একদিনেই সব সম্ভব হবে না।

‘বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে সম্ভব নয়, সুচিন্তিত চিন্তা ও নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা দরকার’, যোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি।’

‘তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে’, যোগ করেন মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৩২   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ