২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



২০২৬ সালের মে-জুনে হবে এইচএসসি পরীক্ষা

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ওই বছরের মে-জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ সংক্রান্ত একটি চিঠি আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে।
এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন।

এতে আরো বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৮   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসর শুরু ৫ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্য বাড়াতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর
ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ