খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা

শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের নবনির্মিত ফটকটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ফটকটি বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা এটি নির্মাণ করে।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির ইতিহাসে নতুন সংযোজন হিসেবে এ ফটক শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে নতুন ফটকটি বিদ্যালয়কে আরও আধুনিক রূপে সামনে এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩০   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ