‘যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



‘যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় দেশের উত্তরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনার আমলে বিগত নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ১৬ বছর রাজপথে আন্দোলন করেছি। এখন দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করছি। সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে, কারো সঙ্গে অন্যায় আচরণ না হয় এবং সকলের সহঅবস্থান নিশ্চিত হয়।”

গিয়াস উদ্দিন আরও বলেন, “যারা দেশের অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ৭১’র মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে চাই।”

পথসভায় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও ভোটারবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৪   ৬৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ