ফতুল্লা-পঞ্চবটী সড়কের বেহাল দশা: ডিসিকে জামায়াতের স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা-পঞ্চবটী সড়কের বেহাল দশা: ডিসিকে জামায়াতের স্মারকলিপি
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



ফতুল্লা-পঞ্চবটী সড়কের বেহাল দশা: ডিসিকে জামায়াতের স্মারকলিপি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পঞ্চবটী হয়ে ঢাকা পর্যন্ত শত বছরের পুরোনো সড়কের বেহাল দশা নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে দেওয়া স্মারকলিপিতে তিনি বলেন, “রাস্তাটি সম্পূর্ণ নাজেহাল। ওয়ানবাই সড়কে ইট, বালু ও রডের ব্যবসা চলে, ফুটপাতগুলো তো ব্যবহার অযোগ্য। এছাড়া পঞ্চবটী-মুক্তারপুর ফ্লাইওভার কাজের কারণে ফতুল্লাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।”

মাওলানা আবদুল জব্বার জেলা প্রশাসককে অনুরোধ করেন, প্রয়োজনে ছদ্মবেশে সড়ক পরিদর্শন করে সাধারণ মানুষের কষ্ট ও পরিস্থিতি উপলব্ধি করুন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত রাস্তাটির সংস্কার করা হবে এবং শত বছরের পুরোনো সড়কটি ছয় লেনে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আশ্বস্ত করেন, “সমস্যার দ্রুত সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।”

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর-বন্দর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মুহাম্মদ জামাল হোসাইন, হাফেজ আব্দুল মোমিনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪২   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার
বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : ডা. জাহিদ হোসেন
হামে আক্রান্ত শিশুদের কেউ টিকা নেয়নি, বাদ পড়াদের নিয়ে বিশেষ টিকাদান ২৬ সেপ্টেম্বর
সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ