নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আজ বলেছেন, কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আনতে পারে।

তিনি বলেন, ‘অনেকেই আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে, কিন্তু মনে রাখতে হবে, কেবল একটি নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে। নির্বাচন ছাড়া এই দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।’

বিএনপি নেতা জেলার ভুয়াপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্ত করুক না কেন, বাংলাদেশের জনগণ অন্তত সচেতন। আমরা সময়মতো নির্বাচন অনুষ্ঠানে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করব।’

এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। আমরাও এ ব্যাপারে সজাগ থাকব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তারাফদারসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১০   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ