জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর : ড. মাহদী আমিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর : ড. মাহদী আমিন
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর : ড. মাহদী আমিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের জনগণের ক্ষমতা ফিরিয়ে আনার ব্যাপারে বিএনপি বদ্ধপরিকর।

তিনি বলেন, গত ১৬ বছর বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়েছিল, বিএনপি সেই রাজনৈতিক সংস্কৃতি আর ফিরিয়ে আনতে দেবে না।

আজ শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি : বাংলাদেশ’স চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির বহুদলীয় রাজনীতির ধারণা তৃণমূল পর্যায়েও চর্চা করে যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য জরুরি। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব একটি যুগোপযোগী সংস্কার প্রস্তাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় আলোচনায় অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমূখ এ সেশনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:১১   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ