ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে

জাতীয় দিবস উদযাপনের আগে বিদেশিসহ প্রায় ১৪ হাজার বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে বলে আজ জানিয়েছে ভিয়েতনাম সরকার। এটি হবে একক কোনো বছরে রেকর্ড সংখ্যক বন্দি মুক্তির ঘটনা।

রাজধানী হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কমিউনিস্ট দেশটি প্রায়ই রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানের আগে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

ভিয়েতনামের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ক্যান দিন তাই সাংবাদিকদের জানান, আগামী সোমবার থেকে ১৩ হাজার ৯১৫ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ভিন্ন ১৮টি দেশের ৬৬ জন রয়েছেন। তাদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকও রয়েছেন।

জননিরাপত্তা উপমন্ত্রী লি ভ্যান তুয়েন বলেন, ‘এ বছর মুক্তিপ্রাপ্ত বন্দির মোট সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।’

ভিয়েতনামের আইন অনুসারে, সরকারকে উৎখাৎ চেষ্টা কিংবা সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত কারাবন্দিরা মুক্তি পাওয়ার যোগ্য নয়।

২০০৯ সাল থেকে ভিয়েতনামে প্রত্যাশিত মুক্তির তারিখের আগে অন্তত ১ লক্ষাধিক বন্দি ছাড়া পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৫   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ