গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের

ইসরাইলি সেনাবাহিনী আজ শুক্রবার গাজা উপত্যকায় অভিযানের সময় তারা দুই জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে বলে দাবি করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রতিরক্ষা (ইসরাইলি সেনাবাহিনীর) অভিযানে গাজা উপত্যকা থেকে ইলান ওয়েইশের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় আরেকজন নিহত জিম্মির দেহাবশেষও উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় কিব্বুৎজ বেরি এলাকায় ওয়েইশকে হত্যার পর লাশ নিয়ে যায় হামাস যোদ্ধারা। তার স্ত্রী শিরি এবং মেয়ে নোগা’কে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। পরে ওই বছরের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় শিরি ও নোগা’কে মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের প্রিয় পরিবারের প্রতি ইসরাইলের সকল নাগরিকের পাশাপাশি আমি ও আমার স্ত্রী আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের সীমাহীন কষ্টে আমরাও সমব্যথী।

বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের জীবিত ও মৃত সকল জিম্মিকে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত বিশ্রাম নেব না।

হামাসের আক্রমণের সময় জিম্মি করে নিয়ে যাওয়া ২৫১ জন ইসরাইলির মধ্যে এখনো ৪৭ জন গাজায় জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪৯   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ