খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন তৌফিকুর রহমান

প্রথম পাতা » খুলনা » খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন তৌফিকুর রহমান
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন তৌফিকুর রহমান

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান।

রোববার (৩১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তার দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে নতুন জেলা প্রশাসকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘খুলনা একটি সম্ভাবনাময় অঞ্চল। এর উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা খুবই জরুরি।’

নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণের পর বলেন, ‘জনগণের সেবা করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই হবে তার প্রধান অঙ্গীকার। তিনি সুশাসন প্রতিষ্ঠা, জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।’

খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে মো. তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫১   ১১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ