মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জেলার মনোহরদী উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন

আজ রোববার সকালে মনোহরদী ডাকবাংলোতে এসে পৌঁছান আইন উপদেষ্টা। কিছুক্ষণ বিশ্রাম শেষে আকস্মিকভাবে তিনি গোতাশিয়া ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

সংশ্লিষ্টরা জানান, এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও, এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।

এছাড়াও আইন উপদেষ্টা মাধবদীতে পাঁচদোনা এলাকায় গিরিশচন্দ্র সেনের বাড়িও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৪   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ