নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে।”

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন, “ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরমেটে শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, সেটা মেটানোর চেষ্টা করছে।”

জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জানতে পেরেছি, এই কর্মসূচি করার আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে।”

সরকার এসব বিষয় খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, “কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কীভাবে মব করে? একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলবেন?”

তিনি বলেন, “প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী।”

“আমরা দেখেছি বিগত সময়ে কীভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবে যদি কেউ সমর্থন দেওয়ার চেষ্টা করে, সবাই মিলে তা প্রতিহত করতে হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৪৫:২৪   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ