তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ৯.৬৩ শতাংশ

প্রথম পাতা » অর্থনীতি » তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ৯.৬৩ শতাংশ
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ৯.৬৩ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে আয় হয়েছিল ৬৫০ কোটি ৪৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৩৯৪ কোটি ৯৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ১১ শতাংশ বেড়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ৩৬২ কোটি ১ লাখ ডলার।

এছাড়া ৩১৮ কোটি ৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এ আয় ছিল ২৮৮ কোটি ৪৩ লাখ ডলার।

এদিকে সদ্যবিদায়ী আগস্ট মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৩২ কোটি ৫৯ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭৭ কোটি ১১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এছাড়া ১৩৯ কোটি ৬৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৮৬৮ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৭৮৫ কোটি ২৭ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ১২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯০ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। জুলাই-আগস্ট মাসে রফতানি হয়েছে ২২ কোটি ৮৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৩ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী আগস্ট মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫০   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আধুনিক মাদারীপুর বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প
টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী
মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে: অর্থমন্ত্রী
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা
বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী
রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ