ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর

আসন্ন ঈদকে সামনে রেখে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবার প্রথমবারের মতো বাংলা ভাষায়ও কোনো সিরিজ প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে, যাকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো গল্প।

প্রকাশিত ফার্স্ট লুকে তাঁকে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে—কখনো পরিপাটি স্যুটে, কখনো নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে। সত্তরের দশকের আবহ ফুটিয়ে তুলতে চুল ও পোশাকেও রাখা হয়েছে বিশেষ স্টাইল।

নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুভূতি, পরিস্থিতি ও সময়ের টানাপোড়েন প্রকাশ পায় সঙ্গীত, নীরবতা ও সংলাপের সমন্বয়ে।’

টিজার থেকে জানা গেছে, গল্পটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে।

সিরিজটিতে শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র।
এছাড়াও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৫   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩
প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ