জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির

প্রথম পাতা » খুলনা » জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ নগরীর বসুপাড়া কবর খানায় গিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। উপস্থিতদের নিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান এবং মা নুর নাহার বেগম উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক শহীদ সাকিব রায়হানের বাবা-মাসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জেলার জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৭   ১২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ