মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা দিলেন মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা দিলেন মাসুদুজ্জামান
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা দিলেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ শহরের আল জামিয়াতুল আশরাফিয়া রহমতুল্লাহ আমলাপাড়া মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের কাছে নগদ অর্থ তুলে দেন তিনি।

সমাজের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “মাসখানিক আগে এই মাদ্রাসাতে এসেছিলাম এবং আছর নামাজ পড়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। এই মাদ্রাসা প্রায় ৫০-৬০ বছরের পুরোনো। এটা আল্লাহর ঘর। ইনশাল্লাহ আপনারা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন আল্লাহ তায়ালা কবুল করুক। দোয়া করবেন আপনাদের ঋণী কার্যক্রমে যাতে আমার প্রতিষ্ঠান ও আমার পরিবার পাশে থাকতে পারে। সবসময় মানুষের পাশে থাকতে পারি সেজন্য দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “আমরা দুনিয়াতে সারাজীবনের জন্য আসি নাই। খুবই অল্প সময়ের জন্য দুনিয়াতে পরীক্ষা দিতে এসেছি। এই পরীক্ষার মধ্য দিয়েই আমাদের ছোট একটা জীবন। বড় জীবন মৃত্যুর পর আখিরাতে অনন্তকাল আমাদের থাকতে হবে। অনন্তকাল যাতে আমাদের ভালো কাটে সেজন্য আমরা যাতে দ্বীনের পথে চলতে পারি, আল্লাহ তায়ালাকে খুশি করতে পারি, সৎভাবে চলাফেরা করতে পারি সেজন্য দোয়া করবেন।”

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির বলেন, “মাসুদুুজ্জামান সাহেব নারায়ণগঞ্জে পরিশ্রম করছেন। ব্যবসা-বাণিজ্য অনেক করেছেন এখন জাতি ও দেশের খেদমতের উদ্দেশ্য কাজ করছেন। আমাদের মাদ্রাসার জন্য তিনি অনুদান দিয়েছেন। গত ৫১ বছর ধরে এই মাদ্রাসা চলছে। কিন্তু জমি সংকটের কারণে শিক্ষার্থীরা মসজিদের ৫ম তলায় বসবাস করছে। অনেকদিন ধরে আমরা জমির জন্য ফান্ড তৈরিতে কাজ করছি। সেখানে মাসুদুজ্জামান সাহেব সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা উনাকে খেদমতের তৌফিক দান করুন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বিএনপি নেতা হানিফ সরদার, মাসুদুজ্জামানের ছোট ভাই শামীম আহম্মেদ, বিএনপি নেতা মনির হোসেন সরদার, বিএনপি নেতা সরকার আলম, যুবদল নেতা ইসলেউদ্দিন ইসা, সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও পেশাজীবীরা।

বাংলাদেশ সময়: ২২:৪২:১৪   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম
সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ : নাহিদ ইসলাম
এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস
সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা
গুমের বাংলাদেশে ফিরতে না চাইলে ১১ দলীয় জোটে শামিল হতে হবে : মামুনুল হক
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে জাবের
সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ