দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তরুণ প্রজন্ম যে কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে, তার প্রতি সম্মান রেখেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি।

আজ বুধবার ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলন স্মরণে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত নিহত ১০ তরুণ-তরুণীর পরিবারের সদস্যদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এই পরিবারগুলোর সন্তানরা ছিলেন গুণী ও অপার সম্ভাবনাময়। আমরা তাদের জীবনের গল্প শুনে জেনেছি, কীভাবে তারা নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিলেন এবং দেশের জন্য নিজেকে উজাড় করার প্রত্যয় নিয়েছিলেন। বাবা-মা কষ্ট করে সন্তানদের বড় করেছেন। আজ সেই সন্তানরা ফ্যাসিবাদী শক্তির গুলিতে প্রাণ হারিয়েছেন। কিন্তু তাদের অকালমৃত্যুই আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার প্রেরণা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি, ডেঙ্গু মোকাবিলায়, এমনকি ধান কাটার মৌসুমেও তরুণ স্কাউটরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। রক্তদান, চিকিৎসাসেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে মাঠে গিয়ে কৃষকের কাজেও তারা সহায়তা করেছে। ভিডিওতে আমরা দেখেছি, গুলির মুখে দাঁড়িয়েও এরা মানবতার কাজ করে গেছে। এরা সত্যিকারের মানবতার দূত।’

তিনি বলেন, প্রতিদিন সকালে বের হলে দেয়ালে লিখন আমাদের স্মরণ করিয়ে দেয় তরুণ প্রজন্মের চাহিদা কী ছিল। তারা কী ধরনের বাংলাদেশ চেয়েছিলেন। সেই বাংলাদেশ যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা অঙ্গহানি করেছেন, তাদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জাতীয় বিশ্ববিদ্যালয় উপচার্য ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মুহাম্মদ রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৫   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ