ইসলামপুরে দুই গ্রুপের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে দুই গ্রুপের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



ইসলামপুরে দুই গ্রুপের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জামালপুর প্রতিনিধি: সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা বিএনপির একটি অংশ ইসলামপুর অডিটোরিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করে। এতে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিজানুর রহমান খান শাহিন, হাফিজুর রহমান, শাহ আবির আহমেদ বিপুল মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে, উপজেলা বিএনপির অপর অংশটি ইসলামপুর কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করেন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:২২:২৬   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ