দেশ ও মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ ও মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে: গিয়াসউদ্দিন
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



দেশ ও মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে: গিয়াসউদ্দিন

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপি এদেশের সবচাইতে জনপ্রিয় দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে। দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের যেমন আন্দোলন অব্যাহত থাকবে, তেমনিভাবে উন্নয়নের যে কর্মসূচি সেটাও আগামী দিন বাস্তবায়ন করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালিতে তিনি এ সব কথা বলেন।

এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন হাজারো গাড়িবহর ও নেতাকর্মীদের নিয়ে বিএনপি সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকায় প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। এ সময় র‌্যালিতে বিএনপি’র পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, সহ-সভাপতি ডি.এইচ. বাবুল, সহসভাপতি রওশন আলী, সহ-সভাপতি অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

অপরদিকে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ফতুল্লায় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি অধ্যাপক খন্দাকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দাকার শিপন, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, বিএনপি নেতা সুমন মাহাবুব, নাছির প্রধান, আশিক মাহমুদ সুমনসহ আরও অনেকে।

তিনি বলেন, ১৭ বছর বিএনপির আন্দোলন, সংগ্রামের মধ্যদিয়ে সবচাইতে বেশি যারা ত্যাগ শিকার করেছেন, সবচাইতে বেশি নির্যাতন যারা বেশিভোগ করেছেন তারা হচ্ছে বিএনপির নেতাকর্মী ও সমর্থক। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, জেল জুলুম, সকল নির্যাতন সহ্য করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা।

তিনি বলেন, আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ১৭ বছর আন্দোলন করেছে। স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এখনো দেশে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষণ পর্যন্ত না দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৭   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ