নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মোহাম্মদ জসীম উদ্দিন ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর নিজ জেলা চাঁদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নারায়ণগঞ্জের বিদায়ী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার-কে বদলি করে সিআইডিতে সংযুক্ত করা হয়েছে। তিনি গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিশেষ সভায় ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সেখানে মোহাম্মদ জসীম উদ্দিন সাধারণ সম্পাদক এবং সদ্য বিদায়ী নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সভাপতি নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৭   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
অনলাইন সাংবাদিকতাই এখন তথ্যের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী
সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ