নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত ও উন্নত চিকিৎসার দাবি মির্জা আব্বাসের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত ও উন্নত চিকিৎসার দাবি মির্জা আব্বাসের
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত ও উন্নত চিকিৎসার দাবি মির্জা আব্বাসের

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

শনিবার দুপুরে ঢাকা মেডিক্যালে আহত নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হলেও এখনো তাকে পাঠানো হয়নি। এতে আমরা হতাশ। দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক, যেন সে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে।”

তিনি আরও বলেন, “টার্গেট করে কিছু কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারকে দেখতে হবে, এসব ঘটনা কোথা থেকে পরিচালিত হচ্ছে। যদি সরকার এসব বন্ধ করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা আর কমান্ড ধরে রাখতে পারছে না।”

সম্প্রতি মাজার ভাঙা ও দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার ঘটনাগুলোর কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন সামনে রেখে এরকম আরও অনেক কিছু ঘটতে পারে, যাতে করে নির্বাচন না হয়। একটি শ্রেণি চাচ্ছে নির্বাচন যাতে না হয়।”

সরকারকে দায়ী করে তিনি বলেন, “দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না; বরং অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।”

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৯   ২৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ