রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূলতা এলাকায় শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী’র নির্দেশনায় ও শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহবাজ ফাউন্ডেশনের রিয়াদ হোসেন, হাসান মীর, ইয়ামিন মিয়া , মো: ফেরদৌস, মারফত আলী, মকবুল হোসেন, মো: কিরনসহ অনেকে।

শনিবার ভোর থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেন। পরে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এক বিশাল র‌্যালি বের হয়, যা ভূলতার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ইসলামিক পতাকা, ব্যানার, স্লোগান এবং মিলাদুন্নবী (সা.)-এর মাহাত্ম্য তুলে ধরা হয়।

শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী বলেন, রাসূল (সা.)-এর শিক্ষা আমাদের জীবনে ধারণ করলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। এ মহিমান্বিত দিন আমাদের জন্য অনুপ্রেরণার।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৭   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ