সরকারের নীতি প্রনয়ণে পথ দেখাবে তরুণরা : ফয়েজ তৈয়্যব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের নীতি প্রনয়ণে পথ দেখাবে তরুণরা : ফয়েজ তৈয়্যব
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



সরকারের নীতি প্রনয়ণে পথ দেখাবে তরুণরা : ফয়েজ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে তরুণরা তাদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে পথ দেখাবে।

তিনি আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত চতুর্থ ‘শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র’ শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পলিসি সম্পর্কিত প্রতিযোগিতার গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এই ধরনের প্রতিযোগিতা দেশের জন্য আশা জাগানিয়া। পলিসি প্রণয়নে তরুণদের আরো বেশি সম্পৃক্ত করা উচিত। কারণ তরুণরা তথ্য-প্রযুক্তির গতিশীল রূপান্তরের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে। এই রূপান্তরকে পলিসি মেকিংয়ের সঙ্গে সংযোগ ঘটাতে হবে।

তিনি বলেন, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগীদের বিজয় প্রমাণ করে দেশের ভবিষ্যত নেতৃত্ব যোগ্যদের হাতেই যাচ্ছে। যারা স্টার্টআপ নিয়ে আগ্রহী তাদের এই উদ্ভাবন একাডেমিক ক্রেডিটে অন্তর্ভূক্ত করা, তাদের জন্য কানেক্টিভিটির ফ্যাসিলিটি বৃদ্ধি করাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা উচিত।

পলিসি বাস্তবায়নে চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, দেশের লিগ্যাল গাইডলাইনের ভেতরে থেকে পলিসি বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের উপস্থাপিত পলিসি সংক্রান্ত প্রস্তাবসমূহ নাগরিক পর্যায়ে মান ও সংখ্যার সার্ভের মাধ্যমে নিরীক্ষা করে পলিসিগুলোর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

প্রতিযোগিতা শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও অর্থমূল্য পুরস্কার তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম অরুণাভ। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে টিম ক্যাপিটাল মিত্র ও টিম সুনাগরিক।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৫   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাহুল অরুণোদয় মারা গেছেন
ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে
রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে - ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ