সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে সালিশ বৈঠক চলাকালে সাংবাদিক ও তার ভাইয়েদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই সাংবাদিকের এক ভাই বাদি হয়ে প্রতিপক্ষের ১৩জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলা নং ৫।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা দৈনিক সময়ের কাগজ ও এদিন পত্রিকার সাংবাদিক সৈয়দ তারেক আব্দুল্লাহদের সাথে প্রতিবেশি মনির মোল্যাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হয়। প্রতিপক্ষ তাদের জমিতে ভবন নির্মাণ করতে গেলে তারেক আব্দুল্লাহরা সালিশ ডাকেন। সোমবার (০৯.১১.২৬) সকাল সাড়ে দশটার দিকে প্রতিপক্ষের বাড়ির পালানে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষ মোকাম্মেল মোল্যার ছেলে মনির মোল্যার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সৈয়দ তারেক আব্দুল্লাহ, তাঁর ভাই সৈয়দ সাইফুল্লাহ তরুণ, সৈয়দ রিয়াদ ও সৈয়দ কায়েস আলীর ওপর হামলা চালিয়ে হাতুড়ি, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ও রাম দা দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে। তারেক আব্দুল্লাহ ও সাইফুল্লাহ তরুণকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণ শেষে সৈয়দ সাইফুল্লাহ তরুণ সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দিলে গভীর রাতে মামলাটি নথিভূক্ত করা হয়।

সৈয়দ তারেক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, মনির মোল্যরা সন্ত্রাসী প্রকৃতির লোকজন। তারা জোর করে আমাদের জমি দখল করে আছে। সেই জমিতে ভবন করতে গেলে আমরা বাধা দিয়ে সালিশ ডাকি। কিন্তু তারা সালিশ বৈঠক চলাকালে একজোট হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। মেরে ফেলার উদ্দেশে আমার মাথায় রাম দা দিয়ে কোপ দেয় আমি পড়ে গেলে সেই কোপ আমার পায়ে লাগে। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অপরদিকে মো মনির মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, ওদের করা মামলাটি মিথ্যা। ওরা আমার ওপর হামলা করে আমাকে পিটিয়েছে। অথচ আগে গিয়ে আমাকে এক নং আসামি করে মামলা দায়ের করেছে। নিজেরা ব্লেড দিয়ে কাটাছেড়া করে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি আরও বলেন, নালিশি জমিটি আমার চাচা মজনু মোল্যার। এর আগে তারেকরা নিজেরা মাপঝোপ করে চাচাকে জমি বোঝায় দিয়েছে কিন্তু ভবন করতে গেলে হঠাৎ এসে বাধা দিয়ে বলছে তাদের জমি।

সালিশ বৈঠকে উপস্থিত শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা বলেন, সালিশ ও মাপামাপি শুরু করার আগেই দুই পক্ষের কথা কাটাকাটি চলাকালে মনির মোল্যারা অস্ত্রশস্ত্র নিয়ে তারেকদের ওপর হামলা করে। শেষ পর্যন্ত সালিশ পন্ড হয়ে যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪০   ৬৩ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ