নৌকাডুবিতে নিখোঁজ শিশু শোভার মরদেহ উদ্ধার, মায়ের পাশেই দাফন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌকাডুবিতে নিখোঁজ শিশু শোভার মরদেহ উদ্ধার, মায়ের পাশেই দাফন
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



নৌকাডুবিতে নিখোঁজ শিশু শোভার মরদেহ উদ্ধার, মায়ের পাশেই দাফন

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ বছর বয়সী শিশু শোভা আক্তারের মরদেহ প্রায় ৫৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার(৫ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় সে নিখোঁজ হয়েছিল। রোববার(৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বীরবাড়িয়া রেলি ব্রিজের কাছে তার ভাসমান মরদেহ খুঁজে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে সোমবার সকালে তার নিজ গ্রাম ধারাবর্ষায় মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

নিহত শোভা আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনছার আলীর মেয়ে। এই নৌকাডুবিতে শোভার মা মোর্শেদা বেগমও মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ধারাবর্ষা, কান্দারপাড়া ও সৈয়দপুরের উদ্যোগে ধারাবর্ষা জামশের বাজারের পূর্ব পাশে ঝিনাই নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে মা মোর্শেদা বেগমের সঙ্গে এসেছিল শোভা। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় তারা শাহীনুর খেয়াঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিল।

এ সময় যাত্রীবাহী নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠায় ভারসাম্য হারিয়ে কিছুদূর যেতেই সেটি ডুবে যায়। অনেকে সাঁতরে প্রাণে বাঁচলেও মোর্শেদা বেগম ও তার মেয়ে শোভা ডুবে যান। পরে স্থানীয়রা মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করলেও শোভার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে, প্রায় ৫৬ ঘণ্টা পর বীরবাড়িয়া র‍্যালি ব্রিজের কাছে শোভার মরদেহ ভেসে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, নৌকায় কোনো মাঝি না থাকায় এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মা ও মেয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:১২:২৯   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ