ওসমানরা পালিয়ে গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: রাব্বি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওসমানরা পালিয়ে গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: রাব্বি
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



ওসমানরা পালিয়ে গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: রাব্বি

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ওসমান পরিবারের যারা পালিয়ে যেতে পারেনি, তারা বিএনপির সাথে মিলে-মিশে ওসমান পরিবারের দখলে থাকা হাট-বাজার, পরিবহনসহ বিভিন্ন সেক্টর দখলে নিয়েছে। ওসমান পরিবার পালিয়ে গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, এখনও অব্যাহত রয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা- ও বিচারহীনতার ১৫০ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি গত এক বছরে শতাধিক মাজার, মসজিদ, মন্দির, নারী ও সংস্কৃতির উপর হামলা করা হয়েছে। এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার বরাবরই ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার শাসন আমলে বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখেছিল। আজকে এক বছরের উপর অতিবাহিত হলেও এই সরকার খুব একটা পরিবর্তন আনতে পারেনি। কিন্তু আমরা আশা করছি বিচার ব্যবস্থাকে এই সরকার একটি আইনি কাঠামোতে সভ্য সমাজের উপযোগী ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের লালন করতে গিয়ে শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করেছে। এই ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের রক্ত শোষণ করে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে নবাবী জীবন যাপন করছে।

রাব্বি বলেন, ত্বকী হত্যার বিষয় সরকার দ্রুত ব্যবস্থা নিতে বললেও এখন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দেখলাম তারা ৬ জন অপরাধীকে গ্রপ্তার করে ১ জনের ১৪৪ দ্বারা জবানবন্দী নিয়েছে কিন্তু এই ১৩ মাস অতিবাহিত হলেও এর উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি। আমরা সরকারকে বলতে চাই যে, আপনাদের সময় খুব বেশি নাই। দ্রুত ত্বকী হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার কার্যক্রম শুরু করেন। নারায়ণগঞ্জে ওসমান পরিবারের দ্বারা নিহত আশিক, চঞ্চল, ভুলু ও মিঠুসহ সকল হত্যাকা-ের বিচারের দাবি জানন তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও দীনা তাজরীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সদস্য জিয়াউর ইসলাম কাজল, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩০   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ