বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কে প্রাপ্ত বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সোমবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় গত রোববারের সভায় বিশেষজ্ঞগণের পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ পর্যালোচনা করা হয়। একইসঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতও বিশ্লেষণ করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৪   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে ইং‌রে‌জি বক্তব‌্য ও রচনায় শ্রেষ্ঠ শিক্ষার্থী জাফনা সুলতানা
কালকিনিতে মেয়র প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, এলাকাবাসীর সমর্থন
নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অভিযোগ নিষ্পত্তি, নিশ্চিত করা হচ্ছে সুরক্ষা
মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ