নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ ‘অহনা অটো মোবাইলস’ নামের একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গর্জনখোলা এলাকার মৃত আবুল বাশারের মেয়ে তাছলিমা আক্তার (৩৫) এবং মৃত নাছির উদ্দিনের মেয়ে আফরোজা বেগম (৬২)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে ওই অভিযান চালিয়ে আফরোজা বেগম ও তাছলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৯   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ