নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় : দুলু
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময়। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতারা। নারীদের মূল্যায়ন করা হত না। গত ১৫ বছর অন্যায়-অত্যাচার, দুঃশাসনের হাত থেকে আমরা আজ মুক্ত।
ফ্যাসিবাদের বিদায় না হলে নারীরা ঘর থেকে বের হতে পারত না। আজকের এই মিছিল কর্মসূচি করতে পারত না।’

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ফ্যাসিস্টদের দ্বারা এ দেশের প্রশাসনিক ব্যবস্থা, জুডিশিয়ারি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্টতন্ত্র কায়েম করেছিল।
এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্টতন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। একমাত্র নারীরাই পারে বাংলাদেশের ক্ষমতাকে রথবদল করতে।
কারণ এই মহিলা যদি ঐক্যবদ্ধভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাব, এ দেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, একমাত্র নারীরাই পারে জাতিয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে। বাংলাদেশের বেশির ভাগ মা-বোনেরাই বিএনপি ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন।’

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রুপালি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৯   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ