জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি, গ্রাহক সেবা বিপর্যস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি, গ্রাহক সেবা বিপর্যস্ত
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি, গ্রাহক সেবা বিপর্যস্ত

জামালপুর প্রতিনিধি: নিজেদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইসলামপুর জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছেন।

এই কর্মবিরতির কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা।

কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনার কারণে তারা অসন্তুষ্ট। অন্যায়ভাবে বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতির মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে। এই গণছুটি পালনকারীরা চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহাল এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারী কর্মচারীরা অফিসের প্রধান ফটক তালাবদ্ধ করে রেখেছেন। ফলে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে আসা গ্রাহকরা কাজ না করেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকেই এই অচলাবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ এতে তাদের দুর্ভোগ সীমাহীন হয়েছে।

এ বিষয়ে ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আলী বদ্দিন খান সুজন জানান, “ইসলামপুর জোনাল অফিসের কর্মকর্তারা কর্মরত থাকলেও কর্মচারীরা গণছুটিতে আছেন।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, এই কর্মবিরতির কারণে ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন প্রায় ৭৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। তারা আশঙ্কা করছেন যে এই অচলাবস্থা দ্রুত সমাধান না হলে গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:২৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ