শুভশ্রী-রুক্মিণী নন, দেবের প্রথম ক্র্যাশ অন্য এক অভিনেত্রী!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভশ্রী-রুক্মিণী নন, দেবের প্রথম ক্র্যাশ অন্য এক অভিনেত্রী!
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫



শুভশ্রী-রুক্মিণী নন, দেবের প্রথম ক্র্যাশ অন্য এক অভিনেত্রী!

ব্যক্তিজীবনে দীর্ঘসময় ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন টালিউড অভিনেতা দেব। অতীতে প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। কিন্তু এ অভিনেতার প্রথম ক্র্যাশ শুভশ্রী-রুক্মিণী কেউই নন। বরং দেবের হৃদয়ে প্রথম ক্র্যাশ অন্য এক অভিনেত্রী। কে সেই নায়িকা জানেন?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, দেবের প্রথম ক্র্যাশ বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সঙ্গীত বাংলার একান্ত সাক্ষাৎকারে দেব এ কথা জানান। বলেন,

দিয়া মির্জার প্রেমে প্রথম পড়েছিলাম। ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় তার অভিনয় আমাকে মুগ্ধ করে।

দেব আরও বলেন,

শুধু সৌন্দর্য নয়, মানুষ হিসেবেও অসাধারণ তিনি। তাই শুধু আমার নয়, ৯০ দশকে অসংখ্য তরুণের ক্রাশ এই অভিনেত্রী।

প্রসঙ্গত, টালিউডে ক্যারিয়ারের দীর্ঘ ২০ বছর পার করছেন দেব। অভিনয় জীবনে অসংখ্য ব্যবসা সফল সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন। সম্প্রতি এ অভিনেতার প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘রঘু ডাকাত’। এ সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:১৯   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ