জাপান পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপান পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



জাপান পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল

সাংগঠনিক সফরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।

বিমানবন্দরে এনসিপি প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান জাপানে বসবাসরত প্রবাসীরা।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে এনসিপি প্রতিনিধিদলটি জাপানের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। দলে রয়েছেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

এই সফরে এনসিপি প্রতিনিধিদল জাপানের টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ