বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে।

আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার গাজারিয়া ইউনিয়নের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘বিএনপি এদেশের ছাত্রজনতার সাথে মিলে স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুণরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুংসহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। যারা দেশ চালাবে তাদের জনগণের সাথে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না। তারা উন্নয়নের নামে লুটপাট করে দেশ ধ্বংস করেছে। উন্নয়নের নামে সাইনবোর্ড টানিয়ে সেসব টাকা নিজেদের পকেটে ভরেছে।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভুইয়া শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৪   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ