জামালপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী সরিষাবাড়ী স্টেশন রোডের রামকৃষ্ণ সেবাশ্রম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সুব্রত বর্ধনের সঞ্চালনায় এবং সভাপতি পলাশ কৃষ্ণ পালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মহাদেব সাহা।

সভায় আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্টের সদস্য-সচিব শঙ্করলাল রায়, যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র সাহা, সদস্য সঞ্জিত মিত্র, তপু চন্দ্র ঘোষ, সবুজ সাহা এবং প্রবীর গোস্বামী প্রমুখ।

মতবিনিময় সভায় শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের ভাবধারা প্রচার-প্রসার এবং রামকৃষ্ণ সেবাশ্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে নরনারায়ণ সেবার মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১:০৯:৩৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু
শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে জিততে দিল না বেতিস
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে - মৎস্য প্রতিমন্ত্রী
সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ