জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

আর্সেনালের সেরা ৬ সাইনিংয়ের তিনটিই এই মৌসুমে; মার্টিন জুবিমেন্ডিকে ৭০, এবেরেচি এজেকে ৬৯.৩০ ও ভিক্তর ইয়োকেরেশকে ৬৫.৮০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছেন মিকেল আর্টেটা। নটিংহ্যামের ফরেস্টের বিপক্ষে জয়ে আজ এই তিনজনই অবদান রেখেছেন।

নটিংহ্যামের বিপক্ষে চতুর্থ লিগ ম্যাচে আর্সেনাল জিতেছে ৩-০ গোলে। জুবিমেন্ডি করেছেন জোড়া গোল, একটি গোল ইয়োকেরেশের। সুইডিশ তারকা গোল করেছেন এবেরেচির অ্যাসিস্টে। এই জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে আর্টেটার শিষ্যরা। ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।

এমিরেটসে কয়েকটি সুযোগ মিসের পর ৩২ মিনিটে লিড নেয় আর্সেনাল। কর্নার কিকে বল ডি বক্স থেকে ফিরে আসলে বুলেট গতির শটে জাল খুঁজে নেন জুবিমেন্ডি। নটিংহ্যাম গোলরক্ষক ম্যাটস সেলস বলে হাত ছুঁয়েও জাল অক্ষত রাখতে পারেননি। আর্সেনালের হয়ে জুবিমেন্ডির এটা প্রথম গোল, পরে আরেকটি গোল করেছেন ম্যাচের শেষ দিকে।

বিরতি থেকে ফেরার পরপরই আর্সেনাল ব্যবধান দ্বিগুণ করে। এবেরেচির সহায়তায় গোল করেন ইয়োকেরেশ। এই মৌসুমে এটা তার তৃতীয় গোল, যা লিগে যৌথ সর্বোচ্চ। তার মতো তিনটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির আরলিং হল্যান্ডও। তবে হল্যান্ড খেলেছেন ৩ ম্যাচ।

জুবিমেন্ডির দ্বিতীয় গোলটি ম্যাচের ৭৯ মিনিটে।

বাংলাদেশ সময়: ০:০১:০৯   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ