ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ ৩ মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ ৩ মাদক কারবারি আটক
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



---

ঢাকার ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ।

সংবাদ সম্মেলন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২শো গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

এছাড়া, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অপর এক অভিযান থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আরো ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:১৪   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ