জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে।

তবে মন্ট্রিয়ল প্রোটোকলের মত কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য।

আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব, তিনি যোগ করেন।

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক। অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩৬   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ