পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রিজভী
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রিজভী

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি, তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’।

রিজভী আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে।

বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৬   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর
বোয়ালমারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে টান টান ত্যাগীরাই পদ পাক দাবী এলাকাবাসির
যমুনার স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, সরিষাবাড়ীতে ৪ শতাধিক কৃষক দিশেহারা
ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা
ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ
স্বর্ণালংকার ও শটগানসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ