শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

প্রথম পাতা » আইন আদালত » শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে যান তিনি।

এ মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য দেয়ার কথা ছিল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। ওইদিন তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তবে মাহমুদুর রহমানকে স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি।

আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর দুই দিনব্যাপী জেরা শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আজই নেয়া হবে নাহিদ ইসলামের সাক্ষ্য।

জানা যায়, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায়।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৭   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ