আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু

প্রথম পাতা » খুলনা » আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু

ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন চাইবে—এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারায় ১০০ বছর ধরে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নেই তা পরিষ্কার হবে।

চুয়াডাঙ্গায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভালাইপুর মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া। তাদের সমর্থন আদায় করা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সম্ভাবনাময় দল এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে।
এ জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে যাওয়া ও নেতাকর্মীকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। দল যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করি।’

এ সময় আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন তিনি। পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৪   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে
আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের অনুসারী : আবু সাঈদ খান
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ