মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

মুঘল আমলের স্থাপনার আদলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “খুব দ্রুতই মুঘল আমলের সৌন্দর্য এই ঈদগাহ ময়দান ফুটিয়ে তোলবে। এই সংস্কার কাজ সম্পন্ন হলে এটি শুধু একটি উপাসনালয়ই থাকবে না, বরং নারায়ণগঞ্জের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রতীক হিসেবেও মাথা উঁচু করে দাঁড়াবে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮ টায় শহরের মাসদাইর অবস্থিত কেন্দ্রীয় ঈদগা মাঠ পরিদর্শনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ মুঘল আমল থেকেই ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই শহরে সেই সময়ের অনেক ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান। তাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কারের ক্ষেত্রে মুঘল আমলের স্থাপত্যের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই শহরে মুঘল আমলের অনেক স্মৃতি রয়েছে। সে কারণেই মুঘল আমলের আদলে আমরা এটি সুন্দরভাবে কমিটির কাছে উপস্থাপন করেছি। এবং পরবর্তীতে কমিটির অনুমতিতে স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী ঈদগাহের কাজটি শুরু করবো।”

জেলা প্রশাসক বলেন, “যখন প্রথমবার ঈদ উল ফিতরের নামাজ পড়তে এসে ঈদগাহ মাঠ পরিদর্শন করি, তখন এর জরাজীর্ণ অবস্থা দেখে ব্যথিত হই। মাঠের প্রধান কাঠামো প্রায় হেলে পড়েছিল এবং দেয়াল ভাঙা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ জেলার কেন্দ্রীয় ঈদগাহের এই অবস্থা দেখে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করি। এই চিন্তা থেকেই ঈদগাহটিকে একটি নতুন এবং নান্দনিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাংলাদেশ সময়: ২২:২৩:৩৫   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ