বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

বন্দরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় বন্দরে শুলু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ইপিআই কর্মসূচির আওতায় ১৮ দিন ব্যাপি চলা এ ক্যাম্পেইনে উপজেলার ৫টি ইউনিয়নে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫৪ হাজার ৯৫৮ জন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে ৫২ হাজার ৬৭৭ জন শিশুকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। টিকা পেতে বৃহস্পতিবার পর্যন্ত ১১ হাজার শিশুর নাম নিবন্ধন হয়েছে বলে জানা গেছে।

বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান, শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা আরজু, ইমাম সমিতির সভাপতি মাওলানা মফিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫২   ৫৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ