দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ।

আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবে। দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে নিজেদেরই। সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তের কোনও প্রয়োজন নেই।

মির্জা ফখরুল বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ বিষয়ে কোনও সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনও ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে।

বিএনপি পিআরের পক্ষে নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছে। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে তা জনগণের সমর্থনে আসে। পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারবে, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

তিনি বলেন, আমরা আগেও বলেছি, কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি।

জাতিসংঘে যাওয়া নিয়ে ফখরুল বলেন, ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে, সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্কে, গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৭   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ