ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় মাহমুদপুর বাস স্টেশনে ট্রাক-সিএনজির সংঘর্ষে সিএনজির চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইনবোর্ড থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি ভুইগড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী এবং চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চালকসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার চুতনগর গ্রামের সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকার মো. মনির এবং উত্তর ইসদাইর এলাকার সিএনজিচালক মো. ইয়ামিন হাবিব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রাক ও সিএনজি দুটি জব্দ করেছে। এ সময় কিছু সময়ের জন্য লিংক রোডে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৬   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ