অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্প খাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, এসব খাত দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারিজ ফেয়ার ২০২৫- রোড টু মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশের লক্ষ্য হলো ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম মাসরুর রিয়াজ। তিনি উপস্থাপনায় তথ্য-উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্প উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকদের মতে, এই মেলা বিনিয়োগ আকৃষ্ট করা, প্রযুক্তি বিনিময় এবং শিল্পোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:১৪   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ