‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার

মৎস্য গবেষণা জাহাজ ‘আর ভি মীন সন্ধানী’র চলমান জরিপ ও গবেষণা কার্যক্রম গতকাল ও আজ সকালে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মৎস্য অধিদফতরের আধুনিক এই জাহাজটি বঙ্গোপসাগরে মৎস্য গবেষণায় নিয়োজিত রয়েছে।

উপদেষ্টা জাহাজে ব্যবহার করা আধুনিক প্রযুক্তি, গবেষণার অগ্রগতি ও সংগৃহীত তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া ঘুরে দেখেন। জাহাজটি সমুদ্রের গভীরতা, তাপমাত্রা, লবণাক্ততা, পানির গুণমান ও জীববৈচিত্র্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে।

পরিদর্শনের অংশ হিসেবে গতকাল বিকেলে কক্সবাজারের ইনানি থেকে ৫ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ডেমারসাল (সমুদ্রতল সংলগ্ন মাছ ও প্রাণীর) সার্ভে এবং রাতে কলাতলী থেকে ১২ নটিক্যাল মাইল গভীরে শ্রিম্প (চিংড়ি) সার্ভে পরিচালিত হয়। এ সময় ট্রলিং কার্যক্রমের মাধ্যমে ২০ প্রজাতির মাছ ও ১০ প্রজাতির চিংড়ি ধরা হয়। ট্রল নেট সঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাইয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ ও আর ভি মীন সন্ধানী জাহাজের স্কিপার লে. কমান্ডার শরফুদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ড. মঈন উদ্দিন আহমেদ বিভিন্ন গবেষণা তথ্য উপস্থাপন করেন।

এ পর্যন্ত ‘মীন সন্ধানী’ জাহাজ ৫৪টি গবেষণা অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চল ও গভীরতা থেকে ৪৫৯ প্রজাতির সামুদ্রিক প্রাণী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫৩ প্রজাতির মাছ, ২৬ প্রজাতির চিংড়ি, ৩০ প্রজাতির হাঙর ও হাউস, ২৭ প্রজাতির কাঁকড়া, ৩ প্রজাতির লবস্টার, ১৪ প্রজাতির সেফালোপোড এবং ৬ প্রজাতির সামুদ্রিক সাপ।

বর্তমানে জাহাজটি শ্রিম্প সার্ভে (১০-১০০ মিটার), ডেমারসাল সার্ভে (১০-২০০ মিটার) এবং পেলাজিক সার্ভে (১০-২০০ মিটার) কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৮   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ