কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : দুলু
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু একথা বলেন।

দুলু বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র এই বিজয়কে ঠেকাতে পারবে না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দীন নাসিম, জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক এমপি সুফিয়া হক, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩১   ৩৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগালে পরিবর্তনের সূচনা হবে
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ