ঢাকার নদীগুলো সম্মিলিত প্রচেষ্টায় রক্ষার আহ্বান পানিসম্পদ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার নদীগুলো সম্মিলিত প্রচেষ্টায় রক্ষার আহ্বান পানিসম্পদ উপদেষ্টার
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ঢাকার নদীগুলো সম্মিলিত প্রচেষ্টায় রক্ষার আহ্বান পানিসম্পদ উপদেষ্টার

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য পলিসি ডায়ালগ : টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। ফলে নদী দূষণে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। ঢাকার পাঁচটি- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং আটটি বিভাগের আটটি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুস সামাদ।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ