৩৩ বছরের ক্যারিয়ার, প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩৩ বছরের ক্যারিয়ার, প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



৩৩ বছরের ক্যারিয়ার, প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ ইতিহাস গড়লেন শাহরুখ খান। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার জিতলেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন শাহরুখ।

‘জাওয়ান’ সিনেমাতে সাহসী সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান বলিউডের কিং খান।

এই বিভাগে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় এক আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা যুবকের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একই সঙ্গে সিনেমাটি জিতেছে সেরা ফিচার ফিল্ম পুরস্কার।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করেন উপস্থিত অনেকে। অন্যদিকে বিক্রান্ত ম্যাসির বাস্তবধর্মী ও শক্তিশালী অভিনয়কেও বিশেষভাবে সম্মান জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মর্যাদার সঙ্গে রয়েছে নগদ অর্থ ও পদক। সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি প্রত্যেকে পেয়েছেন ‘রজত কমল’ (রূপালি পদক) এবং দুই লাখ রুপি করে অর্থ পুরস্কার।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এর বিচারকাজে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ফিচার ফিল্ম বিভাগের প্রধান বিচারক ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং নন-ফিচার ফিল্ম বিভাগের নেতৃত্ব দেন মালয় রায়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০১   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ