কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্যসংগঠক (উত্তর) সারজিস আলম বলেছেন, ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশে হাজারো ছাত্র-জনতাকে খুন করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কখনো একসাথে চলতে পারে না, পারবেও না।’

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’

জুলাই সনদ বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্ট শক্তির দৃশ্যমান বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এনসিপির দাবি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এসব বাস্তবায়ন না হলে তা দেশের জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্যসংগঠক সারজিস আলম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাকে নয়, বিএনপি-সহ সব রাজনৈতিক দলকে বলতে চাই ভারতের আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ নিয়ে কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ও জামায়াতসহ ছোট ছোট রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী লীগ টিটকারি করত, সেই পরিণতি এখন আওয়ামী লীগ ভোগ করছে।’

এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে গিয়ে আখতার হোসেন ও ডা. তাসনিম জারা যুক্তরাষ্ট্রে যে হেনস্থার শিকার হয়েছেন তার দায় সরকারের। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১৪   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ